Tuesday, 26 August 2014

মুরসির ৪৯৪ সমর্থকের বিচার করতে অস্বীকৃতি

মিশরে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৪৯৪ সমর্থকের বিচার করতে অস্বীকৃতি জানিয়েছেন একজন বিচারক।

কায়রোর রামসিস জেলার ফাথ মসজিদের সংঘর্ষের মামলায় বিচার পরিচালনায় কায়রো অপরাধ আদালতের বিচারক মাহমুদ কামেল আল-রাশিদি বিব্রত বোধ করেন।

গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের জের ধরে রামসিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২১০ জন নিহত হয় যাদের প্রায় সবাই মুরসি সমর্থক।
gt;

মামলার আসামিদের বিরুদ্ধে সহিংসতা, হত্যা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং ভবনে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে বিচারক মাহমুদ কামেল আল-রাশিদি সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার পরিচালনা করছেন।

No comments:

Post a Comment