Tuesday, 26 August 2014

মাসুদসহ জামায়াত-শিবিরের ১৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

দ্রুতবিচার আইনে ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত-শিবিরের ১৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে এ অভিযোগ গঠন করা হয়।
মামলার আসামিরা হলেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, সাবেক শিবির নেতা দেলোয়ার হোসেন সাঈদী এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ফখরুদ্দিন মানিকসহ ১৫৪ জন।
গত বছরের ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানায় ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মামলা করে পুলিশ। আজ এ মামলা অভিযোগ গঠন করা হয়। আগামী ১২ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত

No comments:

Post a Comment